Refund & Replacement Policy - The SubSpot
⚡ রিফান্ড ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি
কোনো ঝামেলা ছাড়াই প্রিমিয়াম সার্ভিসের নিশ্চয়তা! The SubSpot-এ আপনার প্রতিটি ডিজিটাল পারচেজ থাকুক সম্পূর্ণ সুরক্ষিত। যেকোনো সমস্যায় দ্রুত সাপোর্ট দিতে আমরা সবসময় প্রস্তুত।
🛡️ ১০০% সুরক্ষিত সার্ভিস
🔄রিপ্লেসমেন্ট গ্যারান্টি
আমাদের প্রধান লক্ষ্য হলো আপনাকে নিরবচ্ছিন্ন সার্ভিস দেওয়া। তাই সাবস্ক্রিপশন চলাকালীন কোনো সমস্যা হলে আমরা রিফান্ডের বদলে দ্রুত রিপ্লেসমেন্ট প্রদান করে থাকি:
লগইন ইস্যু বা স্ক্রিন লিমিট: আপনার কেনা একাউন্টে (যেমন: Netflix, Prime Video, ChatGPT Plus) মেয়াদ থাকা অবস্থায় যদি পাসওয়ার্ড ভুল দেখায় বা স্ক্রিন লিমিটেশন আসে, তবে আমাদের সাপোর্ট টিমে জানালে আমরা দ্রুত সেটি ফিক্স করে দেব অথবা সম্পূর্ণ নতুন একাউন্ট রিপ্লেসমেন্ট দেব।
ডেলিভারির সময়সীমা: যেকোনো সমস্যার কথা আমাদের জানানোর পর সাধারণত ১ থেকে ১২ ঘণ্টার মধ্যে (সর্বোচ্চ ২৪ ঘণ্টা) রিপ্লেসমেন্ট বা সমাধান দেওয়া হয়।
🚫যেসব কারণে ওয়ারেন্টি/রিপ্লেসমেন্ট বাতিল বলে গণ্য হবে
ডিজিটাল একাউন্টগুলোর নিরাপত্তা সবার জন্য নিশ্চিত করতে নিচের কাজগুলো থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। এই নিয়মগুলো ভঙ্গ করলে একাউন্টের ওয়ারেন্টি সাথে সাথে বাতিল হয়ে যাবে:
পাসওয়ার্ড পরিবর্তন: শেয়ারড (Shared) একাউন্টের ক্ষেত্রে কোনোভাবেই ইমেইল, পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করা যাবে না।
প্রোফাইল নেম/লক: একাউন্টে নিজের নির্দিষ্ট প্রোফাইল ছাড়া অন্য কারো প্রোফাইলে প্রবেশ করা বা লক দেওয়া যাবে না।
ডিভাইস লিমিট ক্রস করা: আপনার কেনা স্ক্রিন বা ডিভাইস লিমিটের চেয়ে বেশি ডিভাইসে লগইন করা যাবে না।
প্রাইভেট (Private) একাউন্টের ক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ থাকলে তা প্রোডাক্ট ডেসক্রিপশনে উল্লেখ করা থাকবে।
💸রিফান্ড পলিসি
যেহেতু ডিজিটাল একাউন্টের ডিটেইলস ডেলিভারি করার পর তা আর ফেরত নেওয়া যায় না, তাই ডেলিভারি সম্পন্ন হওয়ার পর সাধারণ ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য নয়। তবে বিশেষ কিছু ক্ষেত্রে আমরা রিফান্ড দিয়ে থাকি:
স্টক আউট: অর্ডার করার পর পেমেন্ট সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের কাছে ওই মুহূর্তে কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশনটি স্টকে নেই এবং আমরা তা ডেলিভারি করতে ব্যর্থ হয়েছি।
সমাধান দিতে ব্যর্থ হলে: রিপ্লেসমেন্টের জন্য অভিযোগ করার পর আমরা যদি ৭২ ঘণ্টার মধ্যে আপনার সমস্যার সমাধান বা নতুন একাউন্ট দিতে ব্যর্থ হই, তবে আপনি ওই একাউন্টের বাকি মেয়াদের সমপরিমাণ টাকা রিফান্ড পাবেন।
ভুল প্রোডাক্ট ডেলিভারি: আপনি যে সার্ভিসটি অর্ডার করেছেন, ভুলবশত অন্য কোনো সার্ভিস ডেলিভারি দেওয়া হলে।
